১. চাপ কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
চাপ P = F/A, এখানে F = বল, A = ক্ষেত্রফল।
চাপের একক Pa বা Nm-2 ।
চাপ সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যাঃ
১. জুতো পায়ে মাটিতে দাড়িয়ে থাকা একজন মহিলার ভর 50kg। তার জুতার ক্ষেত্রফল 200cm2 হলে মাটিতে জুতার চাপ বের কর।
সমাধানঃ দেওয়া আছে,
ভর, m = 50kg
বল, F = W
= 50kg × 9.8ms-2
= 490 N
জুতার তলার ক্ষেত্রফল, A = 200 cm2
= 200 × 10-4 m2
আমরা জানি,
চাপ, P = F/A
= 490N/( 200 × 10-4 m2)
= 2.45 × 104 Pa
অতএব, মাটিতে জুতার চাপ 2.45 × 104 Pa.
২. 50kg ভরের একটি বস্তু 2cm বাহুবিশিষ্ট ঘনকের উপর কত চাপ প্রয়োগ করবে।
সমাধানঃ দেওয়া আছে,
ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 2 cm
= 0.02m
আবার, ঘনকের তলদেশের ক্ষেত্রফল,
A = (0.02)2
= 4 × 10-4 m2
বস্তুটির ভর, m = 50 kg
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2
আমরা জানি, P = F/A
= mg/A
= (50kg × 9.8 ms-2)/ (4 × 10-4 m2)
= 1.225 × 106 Pa
সুতরাং, ঘনকের তলদেশে চাপের পরিমাণ 1.225 × 106 Pa।
চাপ সম্পর্কিত কিছু নৈর্ব্যক্তিকঃ
১. চাপ কোন ধরনের রাশি?
ক. ভেক্টর রাশি খ. স্কেলার রাশি
গ. দিক রাশি ঘ. ক ও গ উভয়ই
উত্তরঃ খ. স্কেলার রাশি
২. চাপের একক কোনটি?
ক. Nm খ. Nm-2 গ. Nm-1 ঘ. Nm-3
উত্তরঃ খ. Nm-2
৩. চাপের একক কোনটি?
ক. নিউটন খ.জুল গ. প্যাসকেল ঘ. ওয়াট
উত্তরঃ গ. প্যাসকেল
৪. চাপের একক কোনটি?
ক. m3 খ. Kg m-3 গ. N ঘ. Pa
উত্তরঃ ঘ. Pa
৫. চাপের মাত্রা কোনটি?
ক. MLT-1 খ. ML-1T-1 গ. ML-1T-2 ঘ. ML-2T-2
উত্তরঃ গ. ML-1T-2
No comments:
Post a Comment