Saturday, August 8, 2020

পদার্থ বিজ্ঞান - ৫ম অধ্যায় (ঘনত্ব)

২. ঘনত্ব কাকে বলে?

 উত্তরঃ কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।

 ঘনত্ব, p = m/V । এখানে, m= ভর, V= আয়তন।

 ঘনত্বের একক kgm-3

ঘনত্ব সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাঃ

১. গোলাকৃতি একটি নিরেট রাবারের বলের ব্যাসার্ধ 21cm। বলটির ভর 5kg। রবারের বলটির ঘনত্ব নির্ণয় কর। 

সমাধানঃ এখানে, 

বলটির ব্যাসার্ধ, r = 21 cm

= 21/100 m 

= 0.21 m

বলটির আয়তন, V = 4/3 πr3

= 4/3 × 3.1416 × (0.21 m)3

= 0.0388 m3

বলটির ভর, m = 5kg

আমরা জানি, 

রবারের বলটির ঘনত্ব, p = m/v

= 5/0.0388

= 128.89 kgm-3

সুতরাং, নির্ণেয় রবারের বলটির ঘনত্ব 128.89 kgm-3

. 54 gm ভরের 3cm বাহুবিশিষ্ট ঘনকের ঘনত্ব নির্ণয় কর। 

সমাধানঃ এখানে, 

ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 3 cm

= 3/100 m

= 0.03 m

সুতরাং, ঘনকটির আয়তন, V = a3

= (0.03)3

= 0.000027 m3

ঘনকের ভর, m = 54 gm

= 54/1000 kg

= 0.054 kg

আমরা জানি, ঘনত্ব, p = m/V

= 0.054/0.000027

= 2000 kgm-3

সুতরাং, ঘনকটির ঘনত্ব 2000 kgm-3.

ঘনত্ব সম্পর্কিত কিছু নৈর্ব্যক্তিকঃ
  



No comments:

Post a Comment

৮ম শ্রেণিঃ গণিত (২.২ সম্পূর্ণ সমাধান)

 ৭. দেওয়া আছে,                  আসল, P = ৮০০০ টাকা                 সময়, n = ৩ বছর                  মুনাফার হার, r = ১০ %                    ...