৭. দেওয়া আছে,
আসল, P = ৮০০০ টাকা
সময়, n = ৩ বছর
মুনাফার হার, r = ১০ %
= ১০ / ১০০
= ০.১
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P ( ১ + r )n
= ৮০০০ ( ১ + ০.১ )৩ টাকা
= ৮০০০ ( ১.১ )৩ টাকা
= ৮০০০ × ১.৩৩১ টাকা
= ১০৬৪৮ টাকা
উত্তরঃ ১০৬৪৮ টাকা
৮. দেওয়া আছে,
আসল, P = ৫০০০ টাকা
সময়, n = ৩ বছর
মুনাফার হার, r = ১০ %
= ১০ / ১০০
= ০.১
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ৫০০০ × ৩ × ০.১ টাকা
= ১৫০০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি মূলধন, C = P ( ১ + r )n
= ৫০০০ ( ১ + ০.১ )৩ টাকা
= ৫০০০ ( ১.১ )৩ টাকা
= ৫০০০ × ১.৩৩১ টাকা
= ৬৬৫৫ টাকা
সুতরাং, চক্রবৃদ্ধি মুনাফা = C – P
= ৬৬৫৫ – ৫০০০ টাকা
= ১৬৫৫ টাকা
অতএব,
চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = ১৬৫৫ – ১৫০০ টাকা
= ১৫৫ টাকা
উত্তরঃ ১৫৫ টাকা।
৯. মনেকরি,
আসল বা মূলধন = P
সময় = n
মুনাফার হার = r
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P ( ১ + r )n
সুতরাং, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = P ( ১ + r )১ [ যেহেতু, এক বছরান্তে সময় n = ১ বছর ]
= P ( ১ + r ) [ পাওয়ার '১' হলে সেটা লিখতে হয়না ]
এবং, দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = P ( ১ + r )২
প্রশ্নমতে,
P ( ১ + r ) = ৬৫০০ - - - (১)
এবং, P ( ১ + r )২ = ৬৭৬০ - - - (২)
(২) নং সমীকরণকে (১) নং সমীকরণ দ্বারা ভাগ করি,
P ( ১ + r )২ / P ( ১ + r ) = ৬৭৬০ / ৬৫০০
বা, ১ + r = ১.০৪
বা, r = ১.০৪ – ১
বা, r = ০.০৪
(১) নং সমীকরণ হতে পাই,
P ( ১ + r ) = ৬৫০০
বা, P ( ১ +০.০৪ ) = ৬৫০০
বা, P × ১.০৪ = ৬৫০০
বা, P = ৬৫০০ ÷ ১.০৪
বা, P = ৬২৫০
উত্তরঃ আসল ৬২৫০ টাকা।
১০. দেওয়া আছে,
আসল, P = ১০০০০ টাকা
সময়, n = ২ বছর
মুনাফার হার, r = ৮.৫০ %
= ৮.৫০ / ১০০
= ০.০৮৫
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P ( ১ + r )n
= ১০০০০ ( ১ + ০.০৮৫ )২ টাকা
= ১০০০০ ( ১.০৮৫ )২ টাকা
= ১০০০০ × ১.১৭৭২২৫ টাকা
= ১১৭৭২.২৫ টাকা
আবার, চক্রবৃদ্ধি মুনাফা = C – P
= ১১৭৭২.২৫ – ১০০০০ টাকা
= ১৭৭২.২৫ টাকা
উত্তরঃ ১১৭৭২.২৫ টাকা এবং ১৭৭২.২৫ টাকা।
১১. দেওয়া আছে,
জনসংখ্যা, P = ৬৪০০০০০ জন
সময়, n = ২ বছর
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ২৫ / ১০০০
= ০.০২৫
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P ( ১ + r )n
সুতরাং, ২ বছর পর শহরের জনসংখ্যা হবে = ৬৪০০০০০ ( ১ + ০.০২৫ )২ জন
= ৬৪০০০০০ ( ১.০২৫ )২জন
= ৬৪০০০০০ × ১.০৫০৬২৫ জন
= ৬৭২৪০০০ জন
উত্তরঃ ৬৭২৪০০০ জন।
১২. দেওয়া আছে,
ঋণ, P = ৫০০০ টাকা
মুনাফার হার, r = ৮ %
= ৮ / ১০০
= ০.০৮
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P ( ১ + r )n
এখন, ১ম বছর পর n = ১ বছর পর,
মোট ঋণ = P ( ১ + r )১
= ৫০০০ ( ১ + ০.০৮ ) টাকা
= ৫০০০ × ১.০৮ টাকা
= ৫৪০০ টাকা
সুতরাং, ১ম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ = ৫৪০০ – ২০০০ টাকা
= ৩৪০০ টাকা
আবার,
২য় বছর পর n = ( ২ – ১ ) বা ১ বছর পর, [ এখানে, ১ম ও ২য় কিস্তির মধ্যবর্তী সময় ১ বছর ]
মোট ঋণ = P ( ১ + r )১ [এখানে P = ৩৪০০ টাকা লিখার কারণ হলো, ১ম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ যত থাকবে পরবর্তী ঋণের হিসাবও সেখান থেকেই শুরু হবে ]
= ৩৪০০ ( ১ + ০.০৮ ) টাকা
= ৩৪০০ × ১.০৮ টাকা
= ৩৬৭২ টাকা
সুতরাং, ২য় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ = ৩৬৭২ – ২০০০ টাকা
= ১৬৭২ টাকা
উত্তরঃ ১৬৭২ টাকা।


No comments:
Post a Comment