
১. ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা
খুচরা বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য হয় ১০০ টাকা
” ” ১ ” ” ” ” ১০০÷১২০ টাকা
” ” ৫৭৬ ” ” ” ”(১০০÷১২০)×৫৭৬ টাকা
= ৪৮০ টাকা
এখানে, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য
সুতরাং, পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ৪৮০ টাকা
আবার,
পাইকারি বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য হয় ১০০ টাকা
” ” ১ ” ” ” ” (১০০÷১২০) টাকা
” ” ৪৮০ ” ” ” ” (১০০÷১২০)×৪৮০ টাকা
= ৪০০ টাকা
উত্তরঃ ৪০০ টাকা।
২. ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য হয় = ১০০ – ৫ টাকা
= ৯৫ টাকা
আবার, ৬% লাভে বিক্রয়মূল্য হয় = ১০০ + ৬ টাকা
= ১০৬ টাকা
ক্ষতিতে বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে লাভে বিক্রয়মূল্য ১০৬ টাকা
” ” ১ ” ” ” ” (১০৬ ÷ ৯৫) ”
” ” ২৩৭৫ ” ” ” ” (১০৬ ÷ ৯৫)×২৩৭৫ টাকা
= ২৬৫০ টাকা
উত্তরঃ ২৬৫০ টাকা।
৩. ১ম ক্ষেত্রে,
১৫ টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
১ ” ” ” (৩০ ÷ ১৫) টাকা
= ২ টাকা
১য় ক্ষেত্রে,
১০ টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
১ ” ” ” (৩০ ÷ ১০) টাকা
= ৩ টাকা
উভয়ক্ষেত্রে,
(১+১) টি বা ২ টি কলার ক্রয়মূল্য (২+৩) বা ৫ টাকা
১ ” ” ” (৫÷২) টাকা
= ২.৫ টাকা
আবার,
১২ টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা
১ ” ” ” (৩০÷১২) টাকা
= ২.৫ টাকা
এখানে, উভয়ক্ষেত্রে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান।
সুতরাং, কলা বিক্রয় করলে শতকরা কোনো লাভ বা ক্ষতি হবে না।
৪. দেওয়া আছে,
আসল, P = ২০০০ টাকা
সময়, n = ৫ বছর
মুনাফার হার, r = ১০.৫০%
= ১০.৫০ ÷ ১০০
= ০.১০৫০
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ২০০০ × ৫ × ০.১০৫০ টাকা
= ১০৫০ টাকা
উত্তরঃ ১০৫০ টাকা।
৫. দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৩ বছর
হ্রাস পাওয়া মুনাফার হার, r = ১০ – ৮ %
= ২%
= ২ ÷ ১০০
= ০.০২
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
সুতরাং, হ্রাস পাওয়া মুনাফা = ৩০০০ × ৩ × ০.০২ টাকা
= ১৮০ টাকা
উত্তরঃ ১৮০ টাকা।
৬. দেওয়া আছে,
মুনাফা-আসল, A = ১৮৮৫০ টাকা
আসল, P = ১৩০০০ টাকা
সুতরাং, মুনাফা, I = A – P ;[ মুনাফা = মুনাফা-আসল – আসল]
= ১৮৮৫০ – ১৩০০০ টাকা
= ৫৮৫০ টাকা
সময়, n = ৫ টাকা
মুনাফার হার, r = ?
আমরা জানি,
সরল মুনাফা, I = Prn
সুতরাং, মুনাফার হার, r = I / Pn { এখানে, I /Pn = I ÷ (Pn)। অর্থাৎ, '/' একটি ভাগ চিহ্ন }
= ৫৮৫০ / (১৩০০০×৫)
= ৫৮৫০ / ৬৫০০০
= ০.০৯
= ০.০৯ × ১০০%
= ৯ %
উত্তরঃ ৯ %।
৭. দেওয়া আছে,
সময়, n = ৮ বছর
মনেকরি,
আসল, P = ১০০ টাকা
সুতরাং, মুনাফা-আসল, A = ২ × ১০০ টাকা
অতএব, মুনাফা, I = A – P
= ২০০ – ১০০ টাকা
= ১০০ টাকা
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
সুতরাং, মুনাফার হার, r = I / Pn
= ১০০ / (১০০ × ৮)
= ১/৮
= ০.১২৫
= ০.১২৫ × ১০০ %
= ১২.৫ %
উত্তরঃ ১২.৫ %
৮. ১ম অংশঃ
দেওয়া আছে,
মুনাফা-আসল, A = ৮৮৪০ টাকা
আসল, P = ৬৫০০ টাকা
সুতরাং, মুনাফা, I = A – P
= ৮৮৪০ – ৬৫০০ টাকা
= ২৩৪০ টাকা
সময়, n = ৪ বছর
আমরা জানি,
মুনাফা, I = Pnr
সুতরাং, মুনাফার হার, r = I / Pn
= ২৩৪০ / (৬৫০০ × ৪)
= ৫৮৫ / ৬৫০০
= ৯ / ১০০
= ০.৯
২য় অংশঃ
মুনাফা-আসল, A = ১০২০০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফার হার, r = ০.৯
আসল, P = ?
আমরা জানি,
A = P ( ১ + rn )
বা, P ( ১ + rn ) = A
বা, P ( ১ + ০.৯ × ৪ ) = ১০২০০
বা, P ( ১ + ০.৩৬ ) = ১০২০০
বা, P × ১.৩৬ = ১০২০০
বা, P = ১০২০০ ÷ ১.৩৬
বা, P = ৭৫০০
সুতরাং, আসল ৭৫০০ টাকা।
৯. দেওয়া আছে,
মুনাফা, I = ৪৭৬০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফার হার, r = ৮.৫০ %
= ৮.৫০ / ১০০
= ০.০৮৫
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
সুতরাং, আসল, P = I / nr
= ৪৭৬০ / ( ৪ × ০.০৮৫ )
= ৪৭৬০ / ০.৩৪
= ১৪০০০ টাকা
উত্তরঃ ১৪০০০ টাকা।
১০. ১ম অংশঃ
মনেকরি,
আসল, A = ১০০ টাকা
মুনাফা-আসল, P = ২ × ১০০ টাকা
= ২০০ টাকা
সুতরাং, মুনাফা, I = A – P
= ২০০ – ১০০ টাকা
= ১০০ টাকা
সময়, n = ৬ বছর
আমরা জানি,
মুনাফা, I = Pnr
সুতরাং, মুনাফার হার, r = I / Pn
= ১০০ / (১০০ × ৬)
= ১ / ৬
২য় অংশঃ
মুনাফা-আসল, A = ২০৫০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফার হার, r = ১ / ৬
আসল, P = ?
আমরা জানি,
A = P ( ১ + rn )
বা, P ( ১ + nr ) = A
বা, P ( ১ + ৪ × ১/৬ ) = ২০৫০
বা, P ( ১ + ৪/৬ ) = ২০৫০
বা, P ( ১ + ২/৩ ) = ২০৫০
বা, P {(৩ + ২) / ৩} = ২০৫০
বা, P × ৫ / ৩ = ২০৫০
বা, P = ২০৫০ × ৩ / ৫
বা, P = ৪১০ × ৩
বা, P = ১২৩০
সুতরাং, আসল ১২৩০ টাকা।
১১. ১ম অংশঃ
দেওয়া আছে,
আসল, P = ৫০০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফার হার, r = ৬ %
= ৬ / ১০০
= ০.০৬
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ৫০০ × ৪ × ০.০৬ টাকা
= ১২০ টাকা
২য় অংশঃ
দেওয়া আছে,
মুনাফা, I = ১২০ টাকা
মুনাফার হার, r = ৫ %
= ৫ / ১০০
= ০.০৫
সময়, n = ২ বছর + ৬ মাস
= ২ বছর + ৬ / ১২ বছর [ যেহেতু, ১২ মাস = ১ বছর ]
= ২ বছর + ০.৫ বছর
= ২.৫ বছর
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
সুতরাং, আসল, P = I / nr
= ১২০ / (২.৫ × ০.০৫) টাকা
= ১২০ / ০.১২৫ টাকা
= ৯৬০ টাকা
সুতরাং, আসল ৯৬০ টাকা।
১৩. দেওয়া আছে,
৩ বছরের মুনাফা-আসল ( ৩ বছরের মুনাফা + আসল ) = ১৫৭৮ টাকা
এবং, ৫ বছরের মুনাফা-আসল ( ৫ বছরের মুনাফা + আসল ) = ১৮৩০ টাকা
৫ বছরের মুনাফা + আসল = ১৮৩০ টাকা
৩ বছরের মুনাফা + আসল = ১৫৭৮ টাকা
( বিয়োগ করে ), ২ বছরের মুনাফা = ২৫২ টাকা
সুতরাং, ১ বছরের মুনাফা = ২৫২ ÷ ২ টাকা
= ১২৬ টাকা
সুতরাং, ৩ বছরের মুনাফা = ৩ × ১২৬ টাকা
= ৩৭৮ টাকা
৩ বছরের মুনাফা + আসল = ১৫৭৮ টাকা
৩ বছরের মুনাফা = ৩৭৮ টাকা
( বিয়োগ করে ), আসল = ১২০০ টাকা
সুতরাং, আসল, P = ১২০০ টাকা
সময়, n = ১ বছর হলে,
মুনাফা, I = ১২৬ টাকা
আমরা জানি,
সরল মুনাফা, I = Prn
সুতরাং, মুনাফার হার, r = I / Pn
= ১২৬ / ( ১২০০ × ১ )
= ১২৬ / ১২০০
= ০.১০৫
= ০.১০৫ × ১০০ %
= ১০.৫০ %
উত্তরঃ ১০.৫০ %।
১৪. দেওয়া আছে,
১ম ক্ষেত্রেঃ
আসল = ৩০০০ টাকা
সময় = ১ বছর
মুনাফার হার = ১০ %
= ১০ / ১০০
= ০.১
আমরা জানি,
মুনাফা = আসল × সময় × মুনাফার হার
= ৩০০০ × ১ × ০.১ টাকা
= ৩০০ টাকা
২য় ক্ষেত্রেঃ
আসল = ২০০০ টাকা
সময় = ১ বছর
মুনাফার হার = ৮ %
= ৮ / ১০০
= ০.০৮
আমরা জানি,
মুনাফা = আসল × সময় × মুনাফার হার
= ২০০০ × ১ × ০.০৮ টাকা
= ১৬০ টাকা
অতএব,
মোট আসল = ৩০০০ + ২০০০ টাকা
= ৫০০০ টাকা
আবার,
মোট মুনাফা = ৩০০ + ১৬০ টাকা
= ৪৬০ টাকা
মনেকরি,
মোট আসলের উপর মুনাফার হার = r
প্রশ্নমতে,
মোট আসল × সময় × r = মোট মুনাফা
বা, ৫০০০ × ১ × r = ৪৬০
বা, ৫০০০ × r = ৪৬০
বা, r = ৪৬০ ÷ ৫০০০
বা, r = ০.০৯২
বা, r = ০.০৯২ × ১০০ %
বা, r = ৯.২ %
উত্তরঃ ৯.২ %।
১৫. মনেকরি,
উভয়ক্ষেত্রে মুনাফার হার = r
দেওয়া আছে,
১ম ক্ষেত্রেঃ
আসল = ১০০০০ টাকা
সময় = ৩ বছর
আমরা জানি,
সরল মুনাফা = আসল × সময় × মুনাফার হার
সুতরাং, ১ম ক্ষেত্রে মুনাফা = ১০০০০× ৩ × r টাকা
= ৩০০০০ r টাকা
২য় ক্ষেত্রেঃ
আসল = ১৫০০০ টাকা
সময় = ৫ বছর
সুতরাং, ২য় ক্ষেত্রে মুনাফা = ১৫০০০× ৪ × r টাকা
= ৬০০০০ r টাকা
প্রশ্নমতে,
৩০০০০ r + ৬০০০০ r = ৯৯০০
বা, ৯০০০০ r = ৯৯০০
বা, r = ৯৯০০ ÷ ৯০০০০
বা, r = ০.১১
বা, r = ০.১১ × ১০০ %
বা, r = ১১ %
উত্তরঃ ১১ %।
১৬. ১ম অংশঃ
দেওয়া আছে, সময়, n = ৬ বছর
মনেকরি, আসল, P = ১০০ টাকা
সুতরাং, মুনাফা-আসল, A = ২ × ১০০ টাকা
অতএব, মুনাফা, I = A – P
= ২০০ – ১০০ টাকা
= ১০০ টাকা
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
সুতরাং, মুনাফার হার, r = I / Pn
= ১০০ / (১০০ × ৬)
= ১/৬
২য় অংশঃ
মুনাফার হার, r = ১ / ৬
মনেকরি, আসল, P = ১০০ টাকা
সুতরাং, মুনাফা-আসল, A = ৩ × ১০০ টাকা
= ৩০০ টাকা
অতএব, মুনাফা, I = A – P
= ৩০০ – ১০০ টাকা
= ২০০ টাকা
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
সুতরাং, সময়, n = I / Pr
= ২০০ / (১০০ × ১/৬) বছর
= (৬ × ২০০) / ১০০ বছর
= ৬ × ২ বছর
= ১২ বছর
উত্তরঃ ১২ বছর।
১৭. দেওয়া আছে,
মুনাফা-আসল, A = ৫৬০০ টাকা
মুনাফার হার, r = ৮ %
= ৮ / ১০০
= ০.০৮
মনেকরি,
আসল = P টাকা
সুতরাং, মুনাফা, I = P এর ২ / ৫ অংশ
= ২P / ৫ টাকা
আমরা জানি,
A = P + I
বা, P + I = A
বা, P + ২P / ৫ = ৫৬০০
বা, ( ৫P + ২প ) / ৫ = ৫৬০০
বা, ৭P / ৫ = ৫৬০০
বা, ৭P = ৫৬০০ × ৫
বা, ৭P = ২৮০০০
বা, P = ২৮০০০ ÷ ৭
বা, P = ৪০০০
সুতরাং, আসল, P = ৪০০০ টাকা
মুনাফা, I = A – P
= ৫৬০০ – ৪০০০ টাকা
= ১৬০০ টাকা
আবার, সরল মুনাফা, I = Prn
সুতরাং, সময়, n = I / Pr
= ১৬০০ / (৪০০০ × ০.০৮) বছর
= ১৬০০ / ৩২০ বছর
= ৫ বছর
উত্তরঃ ৫ বছর।
১৮. দেওয়া আছে,
আসল, P = ১০০০০০০ টাকা
মুনাফার হার, r = ১২ %
= ১২ ÷ ১০০
= ০.১২
সময়, n = ৩ মাস
= ৩ ÷ ১২ বছর [ যেহেতু, ১২ মাস = ১ বছর ]
= ০.২৫ বছর
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ১০০০০০০ × ০.২৫ × ০.১২ টাকা
= ৩০০০০ টাকা
উত্তরঃ ৩০০০০ টাকা।

No comments:
Post a Comment